পাবনা ‘স ম সাজেদুর রহমান ও হামিদ খানকে মানুষ স্মরণ করবে’

শেয়ার করুন:

আসাদুজ্জামান বিকাশ : বুধবার ২রা নভেম্বর ২০২২ইং সন্ধ্যা ৭:৩০মিনিটে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে উদ্যোগে অনুষ্ঠিত হয় স্নরণ সভায় বক্তারা বীরমুক্তিযোদ্ধা মরহুম হামিদ খান ও এস এম সাজেদুর রহমান কে পাবনার সাংবাদিকরা সারাজীবন মনে রাখবেন। তারা তাদের কাজের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, কার্যকার সদস্য রাজিউর রহমান রুমী, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, প্রেসক্লাব সদস্য ড. নরেশ মধু প্রমুখ। পরে পাবনা প্রেসক্লাবের নামাজ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন যেসকল গণমাধ্যম কর্মীরা মারা গিয়েছে এবং অসুস্থ আছেন বিশ্ব বাসির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন: