পাবনা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ কে খান :
পাবনা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি ক্লাব ভবনের ছাদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। ইফতার পূর্ববতী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহফুজা সুলতানা, পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, শহিদ বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন, এড. মাসুদ খন্দকার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার সিকিউরিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের এজিএম আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিবজিৎ নাগ ও এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, ডাঃ মনোয়ারুল আজিজ, আবুল আহসান খান রেয়ন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, নুর মোহাম্মদ মাসুম বগা, কবি মজিদ মাহমুদ, ইলিয়াস আহমেদ হিমেল রানা, আরিফ চৌধুরী, দাদু মোটর্সের রেজাউল কবীর শরিফ, অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জু, সমাজ সেবক রানা বিশ্বাস, মাসপো গ্রুপের আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা ইটভাটা মালিক সমিতির সিরাজুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সিনসা’র সম্পাদক এসএম মাহবুব আলম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস’র উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম, দৈনিক স্পষ্টবাদী’র সম্পাদক ইমরুল হাসান, নতুন চোখ’র সম্পাদক এসএম আলম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, ড্যাব সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, এমএস ফুডের মাহবুবুল আলম ফারুক ও প্রেস ক্লাবের সকল সদস্য প্রমূখ। দোয়া পরিচালনা করেন চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন কাশেমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী খান পাভেল।
পাবনা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
