এ কে খান :
পাবনার কৃতিসন্তান দেশবরেণ্য শ্রমিক নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৫ অক্টোবর সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, আমাদের দেশের মানুষ খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আমাদের পাহাড় সমতল উচু নিচু যে যেখানেই বসবাস করছিনা কেন সবাই একমনের কোন ভেদাভেদ নেই। আমি খুবই আশাবাদী বাংলাদেশ একসময় উন্নয়নের চুরান্ত শিখরে পৌছে যাবে। একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেশের ও দশের কল্যাণে আমাকে কোন লোভ লালসায় আটকাতে পারেনি। বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করতে হবে। ৫ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আবু সায়ীদ জীবন দিয়ে আমাদের একটি পরিবর্তন ও দেশ প্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলে এই দেশের উন্নয়ন হবে। সমাজের সকল অনাচার বন্ধ করতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আজ যে ভাবে গণমাধ্যম কর্মীরা আমাকে নিয়ে বলেছেন আমি নিজেও এতো কিছু বলতে পারতাম না। আমাকে আপনারা আগামী দিনের আরো ভালে কাজ করার সাহস যুগিয়েছেন। আমি আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক উৎপল মির্জা ও ক্লাব সদস্য প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নান মাষ্টার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য সাংবাদিক রাজিউর রহমান রুমি, আবু হাসনা মোহাম্মদ আয়ুব, প্রবীণ সাংবাদিক সুশীল তরফদার, সাংবাদিক জহুরুল ইসলাম, কাজী বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, রফিকুল ইসলাম সুইট, আহমেদ হুমায়ুন কোভিদ তপু ও রিজভী জয় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার। মতবিনিময়ে বক্তারা শিমুল বিশ্বাসের রাজনৈতিক ও সমাজিক নানা উন্নয়ন কাজের প্রশংসা করেন। আগামী দিনে রাষ্ট্রীয় ভাবে নিজ অঞ্চলসহ সারা দেশের মানুষের জন্য কাজ করতে এই শুভকামনা করা হয়। রাজনৈতিক নেতা হিসাবে নয় গণমানুষের বন্ধু হিসাবে পাবনার মানুষের পাশে থাকবেন তিনি, সাংবাদিকদের এটাই প্রত্যাশা। রাজনৈতিক ভাবে তিনি দীর্ঘ সময় সুবিধা বঞ্চিত থাকলেও অসহায় মানুষের জন্য কাজ করেছেন। শিমুল বিশ্বাস শুধু রাজনৈতিক নেতা কর্মীদের কাছে নয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছেও প্রিয়। বিপদে যখন কোন মানুষ বিপদগ্রস্তের পাশ থেকে সরে গেছেন তখন তিনি নিজের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দলমত নির্বিশেষে মানুষ সেবাকে তিনি রাজনৈতিক আদর্শ মনে করে কাজ করেছেন। তাই আগামীতে শিমুল বিশ্বাস তার যথাযথ রাজনৈতিক সম্মান পাবেন এটাই প্রত্যাশা করেন সকলে। মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
