পাবনা পৌর নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আলোচনায় তরুন নেতা কামরুজ্জামান প্রিন্স।
এ কে খান :
আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা শহরের রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন নির্বাচনী হাওয়া। শুরু হওয়া ব্যানার, ফেস্টুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনীতিবিদ ও পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াকু সৈনিকের সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের পৌর সভার নির্বাচনে প্রথাগত রাজনীতির বাইরে নাগরিক সেবায় আধুনিক ও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এমন নেতৃত্ব খুঁজছে পাবনাবাসী। আর সেই প্রত্যাশার জয়গানে তারুণ্যের প্রতীক হিসেবে কামরুজ্জামান প্রিন্সকে ঘিরেই স্বপ্ন দেখছেন পৌর এলাকার সাধারণ মানুষ, যুবসমাজ ও সাধারণ ভোটারগন। কারণ হিসাবে পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় প্রিন্স কেবল দলীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তার সাহসী ভূমিকা তাকে সর্বমহলে সমাদৃত করেছে। দলের দুর্দিনে সংগঠনকে সুসংগঠিত রাখা ও তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখায় তার প্রতি কর্মীদের আস্থাও বেশ প্রবল। পৌর এলাকার একজন প্রবীণ বাসিন্দা বলেন,আমরা অনেক মেয়র দেখেছি, কিন্তু পাবনা শহরের যানজট আর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান দেখিনি।প্রিন্সের মতো একজন শিক্ষিত ও কর্মঠ তরুণ যদি নেতৃত্বে আসে, তবে শহরটি আধুনিক হতে পারে।
তার সমর্থকদের দাবি, যদি মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান প্রিন্স পাবনার মেয়র নির্বাচিত হলে পৌর সভাকে একটি ‘স্মার্ট ও মডেল পৌরসভা’ হিসেবে গড়ে তোলার রোডম্যাপ বাস্তবায়নে কাজ করবেন। তার সম্ভাব্য নির্বাচনী লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প সড়ক পরিকল্পনা। পরিচ্ছন্ন শহর গড়তে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।ডিজিটাল নাগরিক সেবা দানে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ সকল সনদ প্রাপ্তি ও সেবা ডিজিটালাইজড করা। উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা দূর করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন।সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। পাবনার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাবনা পৌর এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের বিপুল সমর্থন প্রিন্সের প্রধান শক্তি। এছাড়া প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয় ঘটিয়ে তিনি একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব দিতে পারবেন বলে অনেকের বিশ্বাস। মাঠ পর্যায়ে জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভোটারদের মনে জায়গা করে নিতে শুরু করেছেন। কামরুজ্জামান প্রিন্সের সমর্থকরা মনে করেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা বা পদ নয়, নেতৃত্ব মানে মানুষের আস্থা ও উন্নয়নের প্রতিশ্রুতি। আর প্রিন্স তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কাজের মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন।পাবনা পৌরসভা কি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা থেকে মুক্তি পাবে? উত্তরটি ভবিষ্যতের গর্ভে থাকলেও, পরিবর্তনের এই দৌড়ে কামরুজ্জামান প্রিন্সের নাম এখন পাবনার সাধারণ মানুষের মুখে মুখে হাওয়া বৈতে শুরু হয়েছে। সততা,ন্যায় নিষ্ঠা ও কর্মতৎপরতা আর জন কল্যাণের অঙ্গীকার নিয়ে তিনি শেষ পর্যন্ত সাধারণ মানুষের মন জয় করতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
পাবনা পৌর নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আলোচনায় তরুন নেতা কামরুজ্জামান প্রিন্স
