পাবনা জেলায় প্রথম সাদিয়া আক্তার

শেয়ার করুন:

16996979_1578779568806656_1261859328_n

জাতীয় শিক্ষাসপ্তাহ ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিযোগিতায় নৃত্যে পাবনা জেলায় প্রথম স্থান অধিকার করেছে স্কাইলার্ক স্কুলের শিক্ষার্থী সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার সাঁথিয়া উপজেলার শ্রীধরকুড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ও পাবনার কাশীনাথপুরের স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাবনায় জাতীয় শিক্ষাসপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি উপজেলায় প্রথম হওয়া ৯ শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় স্কাইলার্কের শিক্ষার্থী সাদিয়া নৃত্যে প্রথম স্থান অধিকার করে।

এর আগে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমির প্রতিযোগিতায় নৃত্যের প্রতিটি শাখায় সাদিয়া আক্তার পাবনা জেলায় প্রথম স্থান অধিকার করে। তার নাচের নৈপূন্যে বিচারকরা তাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাদিয়া আক্তার ২০১২ খ্রিস্টাব্দে প্রাথমিক সমাপনী ও ২০১৫ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল বলে জানা যায়। সাদিয়া বলে, ‘আমি বিশ্বাস করি- ‘আনন্দের জন্য পড়া’। নিরানন্দ লেখাপড়ায় কোন প্রাপ্তি থাকে না। তাই আমি লেখাপড়ার পাশাপাশি নাচ-গানে নিজেকে সম্পৃক্ত রেখে আমার অবসর সময় কাটাই। এতে লেখাপড়ার কোন ক্ষতি তো হয়ই না, বরং মনে আনন্দ থাকায় লেখাপড়ায় আরও গতি পাই।’

স্কাইলার্ক স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেন বলেন, ‘সাদিয়া লেখাপড়ায়ও স্কুলে শীর্ষস্থানীয়, নাচ-গানেও তার জুড়ি নাই। লেখাপড়ার পাশাপাশি সহক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে স্কুলে নিয়মিত নাচ-গান-আবৃত্তি ও অভিনয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতোপূর্বে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অত্র স্কুলের শিক্ষার্থী আকরাম হোসেন হিমন বিভাগীয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।’
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *