গতকাল দিবাগত রাতে (২৩/১২/২০২১) পাবনা জেলার ভাংগুড়া থানার পাটুল গ্রামে এক গরু চুরির ঘটনা ঘটে। পাটুল গ্রামের ইয়াকুব আলীর বাড়ির গোয়ালঘর হতে চোররা ১ টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক ইয়াকুব আলী জানান, গরুর লাফালাফি দেখে সে রাত ০৩ঃ৩০ ঘটিকায় এসে দেখেন তার গোয়ালঘরে ১ টি গাভী নাই। তার গোয়ালঘরে মোট ৩ টি গরু ছিল। এর মধ্যে ২ টি গাভী এবং ১ টি বাছুর। চুরি হওয়া গরুটি প্রায় ২ মাস আগে বাচ্চা প্রসব করেছিল। চোর গরু নিতে পারলেও বাছুর নিতে পারে নাই। তবে তারা বাছুর সহ অন্য গাভীটি নেওয়ার জন্য দড়ি খুলেছিল। গরু লাফালাফি শুরু করায় হয়তো নিতে পারে নাই।
অত্র এলাকায় আগামী ২৬ ডিসেম্বর স্থানীয় ইউপি নির্বাচন হওয়ায় এলাকায় অনেক অপরিচিত লোকের সমাগম ছিল। চুরির ঘটনাটি রাত ০১ঃ০০ থেকে ০৩ঃ০০ ঘটিকায় ঘটে থাকতে পারে। কারন নির্বাচনী প্রচারনায় সবাই রাত ০১ঃ০০ ঘটিকা পর্যন্ত জেগে ছিল।
এলাকার জনপ্রতিনিধি ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সাধারণত শীতকালে গরু চুরির ঘটনা ঘটে থাকে। তবে আমার পাটুল গ্রামে দীর্ঘদিন চুরির ঘটনা নেই। চুরির প্রতিরোধে এলাকাবাসীকে তিনি সচেতন হওয়ার আহব্বান জানান। এলাকাবাসী এসব চোরদের ধরতে প্রশাসনের সাহায্য কামনা করেন।
