জেলা সরকারি গণগ্রন্থাগার, পাবনা কার্যালয়ে “সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার,ডিজিটাল গ্রন্থাগার” এই প্রতিপাদ্য বিষয়ে আজ ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান
১ম পর্বঃ
০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চত্ত্বর, পাবনায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব আব্দুল্লা- আল-মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
২য় পর্ব:
সম্মানীত অতিথি বৃন্দ আসন গ্রহণ করেন ও জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ হান্নান, লাইব্রেরি অফিসার, ভ্রাম্যমান লাইব্রেরি পাবনা ইউনিট। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন ঃ- জনাব মোঃ হাফিজুর রহমান মোল্লা, অতিরিক্ত গ্রন্থাগারিক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পাবনা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন – জনাব এস এম মোসলেম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, পাবনা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঃ- জনাব আব্দুল্লা- আল-মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে বক্তব্য প্রদান করেন ঃ- জনাব মোঃ এনামুল হক, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, পাবনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
