পাবনা ইসলামিয়া মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা।।

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ দেশসেরা মাদরাসা পাবনার বাসটার্মিনাল সংলগ্ন ইসলামিয়া ফাজিল মাদরাসা কর্তৃক আয়োজিত মাদরাসা হতে ২০২৩ সালে অংশ গ্রহণকারী দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য ২০ মার্চ মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরীক্ষীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্নপূর্ণ বক্তব্য দেন পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক আলী।পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ইকবাল হোসাইন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফ আলী প্রামানিক,শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ,সহকারি অধ্যাপক মাওলানা আব্দুশ শাকুর,প্রভাষক আব্দুল্লাহ আরিফ ও শরিফুল ইসলাম আজাদ প্রমুখ।দাখিল পরীক্ষার্থীদের মধ্যে থেকে আব্দুল্লাহ আল মামুন,আলিম পরীক্ষার্থীদের মধ্যে থেকে  মাহমুদুল হাসান মেহেদী প্রমুখ  বক্তব্য দেয়।অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ,  মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবু হানিফ,ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুর রউফ আনসারী ও মাদ্রাসার সাবেক ছাত্র সাংবাদিক কেএম আতিক হাসান প্রমুখ।বক্তারা পাবনা ইসলামিয়া মাদারসার সাফল্য,শিক্ষকদের মহানুভবতা,ছাত্রদের সার্বিক মঙ্গল কামনা করেন৷

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের উত্তম ফলাফল কামনায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইসহাক আলী৷দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার ছাত্র ফোয়াদ হাসান।দোয়া অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

শেয়ার করুন: