এ কে খান :
পাবনা শহরের সোনার বাংলা মা একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ সুমন আলীর জন্মদিন পালন উপলক্ষে ২১ অক্টোবর পাবনার ঐতিহ্যবাহী প্রেস ক্লাব গলি সংলগ্ন রানা শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। কেক কেটে, ফেস্টুন উড়িয়ে ও জাঁকজোমকপূর্ণ ভাবে এ জন্মদিন পালন করা হয়। সুমন আলীর জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছামতিনদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, ফজলে রাব্বি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ , উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, একুশে বইমেলা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এ খালেক পিভিএমএস, দৈনিক সিনসার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, নাট্য ব্যক্তিত্ব আব্দুল লতিফ, নাট্য অভিনেতা আব্দুল্লাহ আল মামুন, পরিচালক মোঃ নাহিদুজ্জামান নাহিদ, পরিচালক শ্রাবণ জামান মিম, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ কাজল, উত্তরণ পাবনা সহসভাপতি মাহমুদ হাসান রনি, নৃত্য পরিচালক মিরাজুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি হুমায়ুন কবীর , বরেন্দ্র হাউজিং লিমিটেড পরিচালক মোহাম্মদ আলী, মেডিকেল টেকনোলজিস্ট ইসমাইল হোসেন জনি, নৃত্যশিল্পী এম জি তুষার, নৃত্যশিল্পী তন্ময় সহ সোনার বাংলা মা একাডেমির সকল শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমন্ত্রীত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌছালে সোনার বাংলা মা একাডেমীর প্রতিষ্ঠাতা সুমন আলী সবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান। অনুষ্ঠানে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে মোঃ সুমন আলী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
