পাবনায় ভীমরুলের কামড়ে ৪র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

শেয়ার করুন:

সাইফুল ইসলাম সুজন, রূপগঞ্জ, আমিনপুর, পাবনা ।

পাবনা জেলার আমিনপুর থানাধীন রূপগঞ্জ গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ১০ বছরের ছেলে মোঃ ওবায়দুর গতকাল (০৮/০৮/২০১৭) মঙ্গলবার বিকালে কোচিং কাসে যাওয়ার সময় রূপগঞ্জ মাতাম সরদারের আম বাগনের নিকট পৌঁছিলে সহ পাঠিদের মধ্যে ১জন ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারে। সকলে দৌড় দিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায় । কিন্তু ওবাদুর রাস্তায় পড়ে যায়। তখন ভীমরুল দলবদ্ধভাবে তাকে কামড়াতে থাকে। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকে, এমতবস্থায় আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট আনে তিনি হাসপাতালে নিতে বলেন। রাত ২ ঘটিকার সময় বেড়া উপজেলা হাসপাতালে ভীমরুলের কামড়ে বিষক্রিয়ায় ওবায়দুল মৃত্যুবরণ করে। সে রূপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল। আব্দুর রশিদ মন্ডলের ১ ছেলে ১ মেয়ে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *