আঃ খালেক খান পিভিএম,পাবনা
পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতির সদস্য সংঘের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।সমিতি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,পাবনা আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,কাশিনাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তড়িৎ কুমার কুন্ডু,বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব,বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমেদ আজাদ,সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম বাচ্চু,সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মুহাম্মদ আব্দুস সাত্তার মোল্লা,ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ,পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেকের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী আকবর রাজু,দৈনিক কালের কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবির শাহ,পাবনা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান টিংকু,পাবনা সিটি কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, পাবনা সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রেজাউল করিম,আতাইকুলা কলেজের ইতিহাসের প্রভাষক ওলি রেজা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু শেখ প্রমুখ।
