পাবনার সাদুল্লাপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ  খালেক খান পিভিএম :

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশ ১২ জুন অনুষ্ঠিত হয়েছে।সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার গনমানুষের প্রিয় নেতা পাবনা সদর আসনের সাংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মধ্যে লোহাগাড়া চমোরপুর দাখিল মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবন,লোহাগাড়া বাজারের পাশে আলী খান মেম্বারের বাড়ির পাশ হইয়া চকবাইশা পর্যন্ত প্রায় ৪ কিঃ মিঃ গোপাট ঢালাই রোড ও দুবলিয়া হইতে আতাইকুলা সংলগ্ন শ্রীকোল বাজারের পাশে ইছামতি নদীর উপর শ্রীকোল জোলার উপর নতুন ব্রিজের উদ্বোধন।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্যের সচিব শেখ রাসেল আলী ভিপি মাসুদ ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান প্রমুখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুদ্দোজা খান মানিক,জয় মাহমুদ জিয়া,কে এম মুনির হোসাইন,সোহাগ খান বাপ্পি সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ,বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: