পাবনার তারাবাড়িয়া হাটে রাস্তার উপর বাঁশের হাট জনসাধারণের মধ্যে ক্ষোভ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্ট :

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পাবনা সুজানগর রোডের তারাবাড়িয়া নামক স্থানে রাস্তার উপর হাট বসাতে জনসাধারণ সহ বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধা হয়ে পড়েছে। এর উপর প্রধান রাস্তার উপরে বাশের হাট বসানো হয়েছে। ফলে জনসাধারণের চলাচলের অসুবিধা, বিভিন্ন যানবাহন, রিকশা, ভ্যান গাড়ি, অটোরিকশা, সিএনজি বাস, ট্রাক ঠিকমতো চলাচল করতে পারছে না। এ অবস্থায় হাটের দিনে জনসাধারণের চলাচল ও নানা রকম যানবাহন যাতায়াতের বিঘ্ন ঘটছে। কোন কোন সময় দেখা যায় স্কুল-কলেজ গামী ছেলেমেয়েদের সাথে বাঁশ বিক্রেতাদের ও কিছু লোকজনের সাথে বাক বিতন্ডা দেখা যায়। রাস্তার উপর বাঁশের হাট থাকায় সাধারণ মানুষ কিছু বলতে পারেনা। একশ্রেণীর অসাধু বাঁশ ব্যবসায়ীরা গৃহস্থের কাছ থেকে কম দামে বাঁশ কিনে রাস্তার উপরে ফেলে রাখে। এতে যানবাহন, নানা শ্রেণির গাড়ি ও সাধারণ মানুষের রাস্তার উপর দিয়ে চলাচলের চরম অসুবিধা হয়ে পড়েছে। প্রশাসনের লোকজন এগুলো দেখেও না দেখার ভান করেন। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ মনে করেন প্রশাসনের লোকজন এদের সহযোগিতায় না করলে এরা কিভাবে রাস্তার উপর বাঁশের হাট বসায়। ঐ এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের নাকের ডগায় রাস্তার উপর বাঁশের হাট বসানো হয়েছে। হাটের দিন রাস্তার উপর বাঁশ রেখে রাস্তা ব্লক করে জনসাধারণ চলাচলের বিঘ্ন ঘটায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকে। কখনো কখনো ওই এলাকা থেকে হাসপাতালে রোগীদের আনা, নেওয়া করতে দারুণ অসুবিধার সম্মুখীন হওয়ার পাশাপাশি স্কুল কলেজগামী মেয়েদের চলাচল অনেকটা অসুবিধার মধ্যে পরতে হয়। এ অবস্থার প্রেক্ষিতে রাস্তার উপর থেকে বাঁশের হাট সরানোর জন্য সাধারণ মানুষ প্রশাসনের কাছে জোর দাবি করেছেন। একজন ব্যবসায়ী জানান এক শ্রেণীর অসাধু চক্ররা টাকার বিনিময়ে রাস্তার উপর বাঁশের হাট বসিয়ে দেয়। কোন কোন সময় যাত্রি সাধারনের সাথে বাঁশ ব্যবসায়ীদের মধ্যে বাক-বিতণ্ডা দেখা যায়। রাস্তার উপর থেকে বাঁশের হাট সরানো জরুরী বলে জনসাধারণ মানুষ মনে করেন। রাস্তার উপর থেকে বাঁশের হাট না সরালে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা সহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষ মনে করেন। বিষয়টি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পাবনা জেলা প্রশাসকের নিকট জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করেন।  

শেয়ার করুন: