পাবনা থেকে এ কে খান : ৪ মে ২০২৫
পাবনার চাটমোহরের নিমগাছি প্রকল্পের আওতায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এলাকার মৎস্য চাষিদের মধ্যে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। চাটমোহর উপজেলার সিনিয়র মৎস অধিদপ্তর কর্তৃক আয়েজিত ৩ এপ্রিল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ উদ্বোধন করেন নিমগাছি প্রকল্পের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণী
সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, নিমগাছি প্রকল্পের আওতায় ২১টি পুকুরের মৎস্য চাষি সুফলভোগী দলের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, মাছের খাদ্য উপকরণ পিলেট খাদ্য, ডাস্ট পাউডার, সরিষার খৈইল ও ইউরিয়া সার বিতরন করা হয়। এ অনুষ্ঠানে এলাকার আমন্ত্রিত অতিথি, মৎস্য দপ্তরের কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য নানা শ্রেণির মানুষ, ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন।
