পাবনার চরতারাপুরে কৃষককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার ইউনিয়নের চরতারাপুরে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহমান শেখ ৪২ নামের এক কৃষককে হত্যাচেষ্টা করা হয়েছে।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে সোমবার ১০ জুলাই রাতে পাবনা সদর থানায় একটি লিখিত এজহার দায়ের করেন।  শনিবার ০৮ জুলাই বিকেলে চরতারাপুর ইউনিয়নের ভাদুড়ীয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুর রহমান ভাদুড়ীয়াডাঙ্গী গ্রামের মৃত ওসমান শেখের ছেলে।তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের কয়েকটি পাতিহাঁস মিন্টু নামের একজনের জমিতে যায়।এ সময় হাঁস নিয়ে যেতে বললে আব্দর রহমানের প্রতি তারা ক্ষিপ্ত হয়ে শুকচর গ্রামের মফাই মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল,সিদ্দিক মন্ডল ও রাসেল মন্ডল,দারোগ আলী মন্ডলের ছেলে রেজাউল মন্ডল,মিন্টু মন্ডল ও সোহেল মন্ডল,সাদেক মন্ডলের ছেলে মনি মন্ডল ও মাহাতাব মন্ডল,ওহাব মন্ডলের ছেলে পলাশ মন্ডল ও শিপন মন্ডল এবং রেজাউল মন্ডলের ছেলে সাঈদ মন্ডলসহ বেশ কয়েকজন আব্দুর রহমানের উপর অতর্কিত হামলা করে।এসময় আব্দুর রাজ্জাক দেশীয় অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, আমার কয়েকটি পাতিহাঁস মিন্টুর জমিতে গেলে তারা আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। এসময় আমি নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে।ধারালো ছুরি দিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়।কোন রকম প্রাণে রক্ষা পাই।প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।শুধু এখনকার ঘটনা তা নয়।এরা এলাকার অনেক নিরীহ মানুষের উপর নানা ধরনের অত্যাচার চালায়।তারা ক্ষমতার দাপটে আমাকে এর আগেও হুমকি দিয়েছিলো।এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুর রাজ্জাক মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে লিখিত এজাহার পেয়েছি।মামলা পক্রিয়াধীন।

শেয়ার করুন: