পাবনার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান পালন।

শেয়ার করুন:

 

0255

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কাজীর হাট উচ্চ বিদ্যালয় দুই দিন ব্যাপি কর্মসূচী পালন করে। উক্ত অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব আজিজুল হক আরজু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সামসুন নাহার সুমী, জেলা পরিষদ  সদস্য জনাব মোঃ আমজাদ হোসেন, মাশুন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ মিরোজ হোসেন, বেড়া মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম উজ্জল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। প্রধান শিক্ষক আবুল কাশেম প্রামানিক পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অভিভাবকসহ এলাকাবাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তরা ছাত্র/ছাত্রীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও শিক্ষক মন্ডলীকে মুক্তিযুদ্ধের আর্দশ বাস্তবায়নে ছ্ত্রা/ছাত্রীকে অনুপানিত করতে বলেন। শিক্ষার পাশাপাশি ছাত্র/ছাত্রীকে  খেলাধুলায় মনোযোগ দিতে বলেন। অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্বক বোধক গান পরিবেশন করেন।

IMG_0822

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *