বিশেষ প্রতিনিধি :
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও এমএসএসের অপারেশান-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পাবনা জোনের অধীন ঈশ্বরদী অঞ্চলের,ঈশ্বরদী নতুন হাট শাখার কর্মকর্তাদের ঠেঙ্গামারা ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আঃ খালেক খান এর সাথে ঋণী সদস্য ও আমানতকারীদের মধ্যে ঋন বিতরন,খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় শীর্ষক এক মতবিনিময় সভা গত ৩ নভেম্বর টিএমএসএসের নতুন হাট শাখা অফিস কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের ঈশ্বরদী নতুন হাট শাখার ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট ( T.I.I.A ) প্রতিনিধি আব্দুল খালেক পিভিএম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের ঈশ্বরদী অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও পাবনার এরিয়া ম্যানেজার মোঃ বাবুল আখতার।প্রধান অতিথি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন ও সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলতে কর্মকর্তাদের পরামর্শ দেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন হাট শাখার শাখা প্রধান-২ মোছাঃ জ্যোৎনা খাতুন,ফিল্ড সুপার ভাইজার আশরাফুল ইসলাম,মাসুদ মিয়া,ফরিদুল ইসলাম,তাপস ঘোষ,শফিকুল ইসলাম,মোছাঃ মরিয়ম খাতুন ও টিএমএসএসের নবাগত ফিল্ড সুপারভাইজার মোঃ বাবুল আক্তার প্রমুখ।এর আগে টিএমএসএসের কর্মকর্তাদের সাথে আঃ খালেক খান টিম ওয়ার্ক কাজে অংশ নেয়।তিনি ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকার টিএমএসএস সদস্যদের সাথে মতবিনিময় করে,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়েও অংশ নেয়।নতুন হাট শাখার বিভিন্ন কর্ম এলাকার নতুন পুরাতন সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।
এ সময় তাঁর সাথে উপস্থিতি ছিলেন এ এম মোঃ তোফাজ্জল হোসেন,বিএম মোঃ মোয়াজ্জেম হোসেন ও ফিল্ড সুপার ভাইগন।
