এ কে খান :
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ও পাবনা সদর উপজেলা শিক্ষা পরিবারের সহযোগিতায় পাবনা মধ্য শহরের ইছামতীর “পদ্মাকোল” অবৈধ দখল ও দূষণমুক্ত করণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি ১৬ নভেম্বর সকাল ৮-টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পাবনা শহরের সাধুপাড়া ব্রীজ হতে শুরু হয়ে অনন্ত বাজার কলোনি পর্যন্ত ইছামতি নদীর শাখা পদ্মাকোল অবৈধ দখল ও দূষণমুক্ত করণ কাজ শুরু করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার তত্বাবধানে ও সদর উপজেলা শিক্ষা পরিবার এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন। কর্মসূচিতে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোস্তম আলী হেলালি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ হাফিজুর রহমান, শিক্ষক নেতা মেঃ মোস্তাক আহম্মদ, পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি’র সদস্য, স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি ও সর্বস্তরের জনগন এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। পাবনার ইছামতি নদীর ৮৪ কি.মি দীর্ঘ এই খনন, সংস্কার কাজ ও নদীর পাবনা শহর অংশের সৌন্দর্য বর্ধনের জন্য সরকার ১৫৫৪ কোটি টাকা বরাদ্ধ প্রদান করেছে। কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, স্কুল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
