পাবনায় হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি (আঃ) এর পবিত্র ওরশ শরিফ পালিত

হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি (আঃ) এর পবিত্র ওরশ শরিফ পালিত
শেয়ার করুন:

পাবনায় আমিনপুর থানার ৬টি আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরিফে একসাথে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি আল বাগদাদী আল মেদেনীপুরী  (আঃ) এর পবিত্র ওরশ শরিফ পালিত হয়। 

আমিনপুর (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার আমিনপুর থানার ইমামবাড়া শরিফ, পশ্চিমভুয়াপাড়া ও আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরিফ খাস আমিনপুর, খানেবাড়ী মাসুমদিয়া নতুন-পুরাতন, সাগরকান্দী ও কমরপুর এলাকায় একযোগে মেদেনীপুর দরবার শরিফের দাদা হুজুর পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি আল বাগদাদী  আল মেদেনীপুরী  (আঃ) এর পবিত্র ওরশ পাক প্রতি বছরের মত এবারও ২৩শে মাঘ, ৬ই ফেব্রুয়ারী ২০২৬খ্রীঃ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।

ওরশ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার, বিশেষ দোয়া ও তবারক বিতরণ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আশেকান, ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পাবনা জেলার আমিনপুর থানার আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা শরিফ গুলোর আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল হুসাইনি আল হাসাইনি আল বাগদাদী  আল মেদেনীপুরী  (আঃ) এর জীবনাদর্শ, তাকওয়া, মানবসেবা ও ইসলামের প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ওরশ শরিফ সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন: