পাবনায় সাংস্কৃতিক কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

স্টাফ রিপোর্ট :

পাবনায় সংস্কৃতি কর্মীদের নিয়ে ১২ জুলাই সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনার স্থানীয় একটি  মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক রাকিব উদ্দিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল লতিফ। কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে সাংস্কৃতিক নানা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট শিশু সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন রাজু। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডঃ ইদ্রিস আলম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যক্ষ জিয়াউল হক, আনোয়ার হোসেন, সংসদের পরিচালক রফিকুল আলম রঞ্জু ও সহকারী পরিচালক শিল্পী আব্দুল মমিন প্রমুখ। কর্মশালায় সাংস্কৃতিক সংসদের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী অংশ গ্রহণ করেন।কর্মশালায় সংস্কৃতির বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক ও প্রাযগিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন ও সাংস্কৃতি বিষয়ক ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করেন। পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংসদের সভাপতি নোমান মোশাররফ। কর্মশালায় নানা শ্রেণির মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা অংশ নেয়।

শেয়ার করুন: