এ কে খান :
পাবনায় রিভারাইন পিপল পাবনা কর্তৃক আয়োজিত বিশ্ব নদী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আন্তঃ সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর পাবনার স্থানীয় দৈনিক সিনসা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি নদী গবেষক ডক্টর মনসুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, পাবনার ইছামতি নদী প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং সঠিক ও যথাসময়ে কাজটি সুসম্পন্ন হবে বলে আশা করি। তিনি আরও বলেন ইছামতি নদী ছাড়াও পাবনার অনেক নদী এখন মরা নদীতে পরিনত হয়েছে। এই সকল নদী ও নদীর পরিবেশ ফিরিয়ে আনতে রিভারাইন পিপলের প্রতি আমার সব ধরনের সহযোগিতা থাকবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ বি এম ফজলুর রহমান। তিনি বলেন ইছামতি নদী উদ্ধার হোক এটা আমরা সবাই চাই। ইছামতি নদী উদ্ধার হলে পাবনা শহরের পরিবেশ একটি আধুনিক শহরে পরিণত হবে। এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। অপর বিশেষ অতিথি পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী। তিনি বলেন নবী একটি জীবন্ত সত্ত্বা। তাই শুধু ইছামতি নদী নয় পাবনার সকল নদী রক্ষায় সকলে মিলে কাজ করতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিমগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাদের হোসেন ও সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। নদী দিবসের আলোচনায় আরও বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সম্পাদক আলহাজ হাবিবুর রহমান, কৃষি বিদ জাফর সাদিক, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সম্পাদক রবিউল করিম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, এডভোকেট ফরহাদ হোসেন চৌধুরী ও বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার প্রমুখ। এ ছাড়াও সভায় বক্তব্য দেন সমাজ সেবক আঃ মালেক, শিক্ষক আব্দুস সাত্তার, সাংবাদিক শফিক আল কামাল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের পাবনা জেলা প্রতিনিধি আঃ খালেক খান, পাবনা ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, নদী কর্মী কামরুন নাহার, সাংবাদিক আলাউদ্দিন কাসেম, সাংবাদিক শিশির ইসলাম, শিক্ষক মাসুদ হাসান রনি, মেহেদী হাসান, সাংবাদিক রাব্বি ইসলাম, সুলতান সেখ ও সিয়াম হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিএনএফ টিভির চেয়ারম্যান সাংবাদিক খালেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন রিভারাইন পিপল পাবনার সেক্রেটারি ও দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, ইলেকট্রনিক ও মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
