পাবনায় মানব কল্যাল ট্রাস্টের এতিমখানার ভবন উদ্বোধনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :
পাবনা মানব কল্যাণ ট্রাস্টে চারতলা বিশিষ্ট মানব কল্যাণ এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনার সিংগা বাইপাসে মানব কল্যান ট্রাস্টের অফিস কার্যালয়ে ৩০ নভেম্বর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দুবলিয়া হাজী ডিগ্রী কলেজ ও ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক পাবনা সদর উপজেলা চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি তার বক্তব্যে মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক মোঃ আবুল হোসেনের কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন আবুল হোসেন সারা জীবনে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তেমনি ভাবে তিনি পাবনায় মানব সেবা মূলক প্রতিষ্ঠান, মানব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে সমগ্র পাবনাবাসীকে ধন্য করেছেন। এজন্য তিনি অধ্যাপক মোঃ আবুল হোসেনকে ধন্যবাদ ও তার দীর্ঘ জীবন কামনা করেন। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস ঢাকার রহিম গ্রুপের রহিম স্টিল মিলস লিমিটেড কর্তৃক ২০ লক্ষ টাকা দানের অর্থে মানব কল্যাণ এতিমখানায় যে চারতলা ভবন শুরু হয়েছে এটি সত্যিকার অর্থে প্রশাসনীয়। তিনি রহিম গ্রুপের কর্ণধার মোঃ আব্দুর রহিমকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন অস্ট্রেলিয়ার কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসে। তিনি মানব কল্যান ট্রাস্টের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড দেখে অভিভূত হয়ে পড়ার পাশাপাশি মানব কল্যান ট্রাস্টের সহায়তার আশ্বাস দেন। অপর বিশেষ অতিথি কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আলহাজ্ব মোঃ ইফতেখার মাহমুদ বলেন, আমি ছাত্র জীবন থেকেই সামাজিক কার্যক্রমে জড়িত ছিলাম। তিনি বলেন আমার অবসর জীবনে যা উপার্জন করি তা দিয়ে নানা সামাজিক উন্নয়ন কাজে ব্যয় করে থাকি। তিনি আরও বলেন, আমার নিজ এলাকা কুষ্ঠিয়ায় নানা সামাজিক কাজের মাধ্যমে সেবা মূলক কাজ করে থাকি। ডাঃ ইফতেখার মাহমুদ বলেন আমি পাবনায় স্থায়ী বসবাস করায় পাবনাতে নানা সামাজিক সংগঠনের মাধ্যমে মামব সেবায় নিয়োজিত আছি। তিনি মানব কল্যান ট্রাস্টের সকল উন্নয়ন কাজের সাথে জড়িত থাকার কথা পূণঃ ব্যক্ত করেন। অপর বিশেষ অতিথি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাক্তার মোঃ আব্দুল বাতেন মোল্লা, পাবনার ইছামতি কোল্ড ইস্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সাবের আলী, এম এম ল্যাবরেটরির চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম ফারুক ও মালিগাছার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, টিএমএসএসের ইন্টারন্যাল ইন্টেলিজেন্স প্রতিনিধি, দুবলিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পাবনা প্রতিনিধি আঃ খালেক খান পিভিএম-সেবা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যাপক আলহাজ্ব মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানব কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান পাবনা কলেজের অধ্যাপক ডক্টর মোঃ আমলগীর হোসেন। এতিম খানার ৪-তলা ভবনের আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকার রহিম গ্রুপের রহিম স্টিল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির আরও উন্নয়নে তারা পরবর্তী কার্যক্রমের জন্য অনুদার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।  দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন চাপা বিবি ওয়াকফ স্টেট মসজিদ কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা মুফতি ডঃ আব্দুল্লাহ আল মামুন কাসেমী। পরে ঢাকার রহিম গ্রুপের রহিম স্টিল মিলস  লিমিটেডের অর্থায়নে নির্মিত চার তলা এতিম ভবনের ভিত্তি বস্তুর স্থাপন করেন আলহাজ্ব দক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। এ সময় অতিথিগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রহিম গ্রুপের রহিম মিষ্টির মিলস লিমিটেডের কর্ণধর আঃ রহিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস মানব কল্যান ট্রাস্টের সার্বিক উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেন। 

শেয়ার করুন: