পাবনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন

পাবনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন
শেয়ার করুন:

এ কে খান :

পাবনায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পাবনা শাখার ‘সুবর্ণজয়ন্তী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পরিষদ মিলনায়তনে ১ নভেম্বর পাবনা শাখা আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কাশিনাথপুর শাখার ম্যানেজার ও ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন শফিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় শহরের সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ। অন্যদের মধ্যে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, পাবনা টাউন গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন রিয়াজী ও কেন্দ্রীয় আসরের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিশু কিশোর, অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ছিল ব্যাপক উৎসব মুখর। সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের সুন্দর লেখা, মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন ৫টি প্রতিযোগিতায় ৯৪টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, থিম সং সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয়। ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারা দেশ ব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর পাবনা শাখার পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন।
অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: