এ কে খান :
পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ২৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনাও অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের প্রস্তাবিত কল্যাণ ও প্রস্তাব সমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নানা কল্যাণ মূলক দিক নির্দেশনার উপর আলোচনা করেন পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। পরে বেলা ১২ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত, সকল সিনিয়র পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে গত আগস্ট-২০২৪ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ অফিসার ও ফোর্সদের মধ্যে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার হিসাবে প্রদান করা হয়। এসময় পাবনা জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
