পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
শেয়ার করুন:

কামরুজ্জামান টিপু (পাবনা) : পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাবনা পৌর সভার ১৩ নং ওয়ার্ড চক ছাতিয়ান মসজিদের সামনে অবকাশ নামক বাসভবন সামনের ফুলের বাগান থেকে ৩টি পরিত্যক্ত পাইপগান ও ৩ রাউন গুলি উদ্ধার করে পাবনা ডিবি পুলিশ। রবিবার ২৩শে ফেব্রুয়ারী দুপুরে পাবনা সদর উপজেলার চক ছাতিয়ান আবকাশ নামক বাসভবন সামনে ফুলের বাগান থেকে ৩টি অস্ত্রটি উদ্ধার করা হয়। বর্তমান ঐ এলাকার মানুষ এই নিয়ে আতঙ্কে মধ্যে আছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির, এসআই বেনু রায়। পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা চক ছাতিয়ানী মসজিদের সামনে অবকাশ নামক বাসভবনের সামনের বাগান থেকে তিনটি পরিত্যক্ত পাইপ গান ও তিন রাউন্ড গুলি উচ্ছুক জনতার সামনে উদ্ধার করি। কে বা কারা রেখে গেছে এ বিষয়ে এখনো জানা যায়নি তবে রাস্তার দুপাশে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন: