পাবনায় ট্রাক ভ্যান গাড়ির  সংঘর্ষে   নিহত ১

শেয়ার করুন:

পাবনায় ট্রাক ভ্যান গাড়ির  সংঘর্ষে   নিহত ১

বিশেষ প্রতিনিধি : পাবনা আমিনপুর থানার  অন্তর্গত  কাজিরহাট ফেরিঘাট রোড  পদ্মা জেনারেল  হাসপাতালের সামনে  সকাল ৭.১০মিনিটের  সময় ট্রাকের সাথে  একটি  ভ্যান গাড়ির  সরাসরি সংঘর্ষ  দেহ থেকে  মাথা বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে। পাবনা আমিনপুর সিন্দুরী গ্রামের মৃত আমজাত সেখ ছেলে মোঃ মোজাম্মেল (৫৫) নিহত ভ্যান চালক তিনি মসজিদের মুয়াজ্জীনের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
১৬জুলাই ২০২৫ইং তারিখে সকাল ৭.১০মিনিটে  কাশিনাথপুর বাজার থেকে  কাজির হাটে রোড  সিন্দুরী এলাকায় যাওয়ার পথে  পদ্মা জেনারেল হাসপাতালের সামনে   ট্রাক ও  ভ্যান গাড়ি  সরাসরি সংঘর্ষে হয়,  ঘটনাস্থলেই  ভ্যান চালক মোঃ মোজাম্মেল মৃত্যুবরণ করেন।
ঘটনা খবর শুনে  ফায়ার সার্ভিস  এসে   রাস্তায় পড়ে থাকা  দেহ  থেকে মাথা বিচ্ছিন্ন মরা দেহ কে পি.পি. ব্যাগ পরিধান  করানো হয় ।
এ বিষয়ে  আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা   জানায় খবর পেয়ে  ঘটনাস্থলে এস আই পারভেজ  (নিরস্ত্র ) কে পাঠাই,   সংঘর্ষ হওয়া ট্রাক টি আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য  মরা দেহটিকে  থানায় হিম করে রাখা হয়েছে  সাথে মামলা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুন: