পাবনায় গাছের চারা ও খাবার বিতরণ করলেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ রনি

শেয়ার করুন:


এম এ খালেক খান : 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পাবনায় স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি। এছাড়াও তিনি তাঁর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন। আমরা ক’জন মুজিবসেনা পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংগঠনের সদর উপজেলার আহবায়ক মোঃ আশিকুল ইসলাম রাব্বির সভাপতিত্বে ১৪ আগস্ট  সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলোদ ও বনোজ গাছের চারা বিতরণ করেন ও গাছের উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন মহামান্য রাস্ট্রপতি পুত্র মোঃ আরশাদ আদনান রনি। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন।অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন আলী জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খাদেমুল ইসলাম মামুন, তরুন সমাজ সেবক ও আতাইকুলা পিরপুর গ্রামের  মুক্তিযোদ্ধা খান পরিবারের সদস্য মোঃ ইমরান খান রানা, জেলা স্বেচ্ছা সেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আমরা ক”জন মুজিব সেনা,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক কে,এম,ইমতিয়াজ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবু শেখ, সদস্য মোঃ আতাউর রহমান,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মুনশি আমির হোসেন মিলন,প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম,বিশিষ্ট সমাজ সেবক আতাইকুলা পিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা খান পরিবারের সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ ইব্রাহিম উদ্দিন খান, শিক্ষিকা মোছাঃ রোকসানা খাতুন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শিমুল খান বাবু, মির্জা মোঃ হাবিব ও মির্জা মোঃ মারুফসহ আমরা ক”জন মুজিবসেনা পাবনা জেলা ও সদর উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা ক’জন মুজিব সেনা পাবনা সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ খান বাপ্পি। দুবলিয়ার অনুষ্ঠানে এলাকার বহুগন্য মান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণী পেশার মানুষ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়। এরপর বিকেল ৩ টায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনার সিংগায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্টে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। তিনি সেখানে দেড় শতাধিক এতিম, দুঃস্থ্য ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: