এ কে খান :
পাবনায় কবি মতিউর রহমান মল্লিক স্মরণে পাবনা সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে ২২ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কবি মতিউর রহমান মল্লিক এর কর্মময় জীবনের উপর নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডল। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সাংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা ইকবাল হোসাইন, দৈনিক জীবন কথার সম্পাদক অধ্যাপক এস এম আব্দুল্লাহ ও পাবনা সংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল গাফফার খান প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক রাকিব উদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ডক্টর ইদ্রিস আলম, পাবনা সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নোমান মুশাররফ ও দুবলিয়া হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম হুদা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের পাবনা জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম রঞ্জু, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, আব্দুল আলিমসহ পাবনার বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিসেবীগন। আলোচনা শেষে সন্ধ্যায় পাবনা সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক শিল্পী আব্দুল মোমিনের উপস্থাপনায় পাবনার বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্পী গোষ্ঠী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, বিভিন্ন শিল্প গোষ্ঠীর সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংস্কৃতি কেন্দ্রের পরিচালক অধ্যাপক আখতার উদ্দিন।
