পাবনায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

শেয়ার করুন:

এ কে খান :

সারা দেশের ন্যায় পাবনায় শুরু হয়েছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি। পাবনার ঐতিহ্যবাহী ইমাম গাজ্জালী পার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ২৪ অক্টোবর সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও নানা দিক নির্দেশন মূলক বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। পাবনার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ নার্গিস সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোস্তম আলী হেলালী, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ বছর পাবনা জেলার ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে।

শেয়ার করুন: