পাবনায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
এম এ খালেক খান :
পাবনায় আন্তুর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে ১৫ অক্টোবর পাবনার সূচনা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পাবনা জেলা কমিটির সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের পাবনার উপপরিচালক স্বপন কুমার কর্মকার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা পাবনার চেয়ারম্যান শামিমা শিরিন ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক তরিকুল ইসলাম ও জেলা প্রজেক্ট কো অর্ডিনেটর মাইদুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার প্রশিক্ষণ কর্মকর্তা রাবেয়া সুলতানা নদী, জেলা কৃষকলীগের সহ সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব, আসিয়াব পরিচালক আব্দুস সামাদ, আটঘরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা শাহজাহান, বিশিষ্ট সমাজ কর্মী কবি হাজারী লুৎফুন নাহার, উদ্যোক্তাদের মধ্য থেকে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন সারা বুটিকস্ পাবনার সত্ত্বাধিকারী কেয়া ইসলাম, ইলা বুটিকস সত্ত্বাধিকারী আসমা খাতুন ইলা, ফারজানা ফ্যাশান হাউজ সত্ত্বাধিকারী ফারজানা ইয়াসমিন, বর্ণিল মহিলা সংস্থার সত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা রিনি প্রমুখ। ধারণাপত্র পাঠ করেন আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির সাধারণ সম্পাদক মনোয়ারা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজিরপুর মহিলা সংস্থার নিবার্হী পরিচালক নাজিরা পারভীন। অনুষ্ঠানে ৫ জন নারী উদ্যোক্তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে ভালো সংগঠক হিসেবে মনোয়ারা পারভীনকে, সারা বুটিকস্ এর সত্ত্বাধিকারী কেয়া ইসলাম, মুন্নি বুটিকস্ সত্ত্বাধিকারী আয়শা সিদ্দিকা মুন্নী, লড়িয়েল বিউটি পার্লারের সত্ত্বাধিকারী আয়শা সিদ্দিকা হক এবং বর্ণিল মহিলা সংস্থার সত্তাধিকারী রাজিয়া সুলতানাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের ৪র্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।
