আঃ খালেক খান, পাবনা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিজিবিএম বার, বিএএম, এনডিসি, আনসার ভিডিপি’র জেলা কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে সেলাই, ফ্যাশান ডিজাইন ও নকশিকাঁথা তৈরি প্রশিক্ষণ পরিদর্শন করেন। পাবনায় অনুষ্ঠিত ৩টি জেলার আনসার ভিডিপি’র মহিলা সদস্যদের ২৪/৪/২০২৩ হতে ২৫/০৬/২০২৩ তারিখ পর্যন্ত চলমান ৬০ দিনের সেলাই,ফ্যাশন ডিজাইন ও অতিরিক্ত নকশি কাঁথা তৈরী প্রশিক্ষণ পরিদর্শন কালে অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ খোন্দকার ফরিদ হাসান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি প্রশিক্ষার্থী সদস্যদের ৬০ দিন ব্যাপী প্রশিক্ষণের ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তিনি প্রশিক্ষনার্থীদের সাথে প্রশিক্ষণ পরবর্তি তাদের করনীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদ, সার্কেল এ্যাডজুট্যান্ট আশিফ ইকবাল ও সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান সহ জেলার সকল কর্মকর্তা ও ব্যাটালিয়ান আনসার সদস্য উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ পরিদর্শন পরবর্তীত অতিরিক্ত মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঈশ্বরদী উপজেলা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।এ সময় জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদ,ঈশ্বরদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ভাতাভোগীর সদস্যরা উপস্থিত ছিলেন।
