পাবনায় আনসার-ভিডিপি’র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় আনসার-ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
শেয়ার করুন:

এ কে খান, পাবনা ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ রবিবার সকালে পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। আনসার-ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট শাহজালাল সোয়াদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনে দ্বায়িত্বরত আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী করণীয় ও বজণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ পরিচালক কামরুল ইসলাম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার-ভিডিপি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই বাহিনীর কোনো সদস্য কোনো প্রার্থী কিংবা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে উপহার বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন না। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হলেও কোনো ধরনের ব্যক্তিগত আপ্যায়ন, যেমন পানি বহন বা খাবার পরিবেশন করা যাবে না। প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি সদস্যদের মূল দায়িত্ব হলো ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা বজায় রাখা ও প্রিজাইডিং অফিসারসহ সকল কর্মকর্তাদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিজের জীবন বাজি রেখেও ব্যালট বাক্স রক্ষার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান শেষে পাবনা জেলার আনসার-ভিডিপির প্রায় ৯ হাজার ১৬২ জন সদস্যের উদ্দেশ্যে কঠোর দিক নির্দেশনা প্রদান করা হয়। সমাবেশে বলা হয়, পাবনা জেলার আনসার-ভিডিপি সদস্যদের যে দেশব্যাপী সুনাম রয়েছে, আসন্ন নির্বাচনেও তা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সমাবেশে পাবনা জেলার আনসার-ভিডিপি’র উর্ধ্বতন কর্মকর্তা, আটঘরিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক হাফিজুর রহমান,  জেলার বিভিন্ন উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার ভিডিপি সদস্য ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে সারা পাবনা জেলার সকল উপজেলার মোট ৯ হাজার ১৬২ জন আনসার- ভিডিপি সদস্য অংশ গ্রহণ করেন

শেয়ার করুন: