পাবনায় অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের সাক্ষাৎকার নিলেন বেলজিয়ামের গবেষক দল

শেয়ার করুন:

এ কে খান :

পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাসের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর দীর্ঘ  সাক্ষাৎকার নিলেন বেলজিয়াম ভিত্তিক গবেষক দল। শনিবার রাতে পাবনা শহরের আদুরে রাজাপুরের ফরিদা টাওয়ারের মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট কার্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান ডি আর আই এর দুই গবেষক  শামিম রেজা খান ও আতিকুর রহমান তুহিন এ সাক্ষাৎকার নেন। তারা জানান বামধারা রাজনীতির উত্থান,পতন ও তার কারণ অনুসন্ধান করছেন তারা। অধ্যক্ষ বিশ্বাসের মত কিংবদন্তির কাছে সমৃদ্ধ তথ্য পেয়ে তারা কৃতজ্ঞ। তারা আরও বলেন অভিজ্ঞতা শেয়ার করে মাহাতাব বিশ্বাস তাদের গবেষণাকে সমৃদ্ধ করেছেন। অধ্যক্ষ বিশ্বাস ছাত্র  জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত জনকল্যাণের রাজনীতি করছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন একজন সমাজ সেবক বটে। সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দুবলিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঃ খালেক খান পিভিএম-সেবা, গ্লোবাল টেলিভিশন এর পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: