পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আলি জিন্নাহর ভারতের বাড়িটি ভেঙে ফেলার দাবি

শেয়ার করুন:

jinnahbari

পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আলি জিন্নাহর ভারতের দক্ষিণ মুম্বাইয়ের মালাবার হিলসের ২.৫ একর জমির উপর নির্মিত প্রাসাদ বাড়িটি ভেঙে ফেলার দাবি তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির বিধায়ক মঙ্গলপ্রভাত লোধা গত সোমবার মহারাষ্ট্র বিধানসভায় দাবি করেছেন, ওই বাড়ি ভেঙে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হোক। গতকাল এ খবর দেয় ইকোনমিক টাইমস।

jinnahbari2

ভারতীয় সংসদ লোকসভায় ১৪ মার্চ পাস হয়েছে শত্রু সম্পত্তি (সংশোধনী) বিল ২০১৬। বিল অনুযায়ী, দেশভাগের সময় পাকিস্তান ও চীনে চলে যাওয়া নাগরিকদের বংশধররা ভারতে ফেলে যাওয়া সম্পত্তির কোনো অধিকার দাবি করতে পারবেন না। সেই আইনের কথা উল্লেখ করে সোমবার বিজেপি বিধায়ক মঙ্গলপ্রভাত দাবি করেন, জিন্নাহর কোনো বংশধর এ প্রসাদের দাবি করতে পারবেন না। ওই বাড়িতে দেশভাগের চক্রান্ত হয়েছিল। বাড়িটি দেশভাগের সাক্ষ্য বহন করে। তাই সেটিকে ভেঙে সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়া উচিত।

জিন্নাহর ওই বাড়িটি ১৯৩০ সালে তৈরি হয়েছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় পর্যন্ত সেখানেই থাকতেন তিনি। ১৯৪৯ সালে ভারত সরকার বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে। বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত অধিদপ্তর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *