পাকিস্তানের লাহোরে বোমা হামলায় ১১ জন নিহত

শেয়ার করুন:

_94631780_4acf3eba-d280-41e4-bca8-67b81c691ab1

পাকিস্তানের লাহোরে এক বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং সত্তর জনেরও বেশি আহত হয়েছে।

নিহতদের মধ্যে আছেন লাহোরের ট্রাফিক বিভাগের ডিআইজি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আহমাদ মোবিন ও এসএসপি জাহিদ গন্ডাল। কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেখা গিয়েছিল ডিআইজি মোবিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছিলেন। জানা গেছে, মোবিন বিক্ষোভের জায়গা খালি করার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে দরকষাকষি করছিলেন।

পাঞ্জাবের প্রাদেশিক সংসদের কাছে এই বিস্ফোরণ ঘটে। ওষুধ বিক্রির বিষয়ে একটি নতুন আইনের প্রতিবাদে তখন সেখানে একটি বিক্ষোভ চলছিল।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে আহত হয়েছে কমপক্ষে ৫৮ জন। ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধি বলেছে, বিক্ষোভে কমপক্ষে ৪০০ জন মানুষ ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ঠেছ। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানে বোমা হামলা নিয়মিত ঘটনা । মসজিদ, মার্কেট, হাসপাতাল, রাস্তা, বাড়ি  কোথাও নিরাপত্তা নাই। ডন ও বিবিসি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *