নীলফামারী জেলায় টিএমএসএস সদস্যের মৃত্যু পরবতী বীমার টাকা প্রদান

শেয়ার করুন:

এম এ খালেক খান ,

বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে  আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের দিনাজপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত নীলফামারী জেলার,সৈয়দপুর জোনের অধীন,কিশোরগঞ্জ অঞ্চল কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ ও জলঢাকা শাখার ৩ জন সদস্যদের মৃত পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ২৩ জুলাই কিশোরগঞ্জ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টিএমএসএসের কিশোরগঞ্জ অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন কিশোরগঞ্জ ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সৈয়দপুর জোনের,জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক ফেরদৌস আরা প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শাখাওয়াত হোসেন কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এ এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন।বিশেষ অতিথি জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে টিএমএসএসের কিশোরগঞ্জ অঞ্চলের,কিশোরগঞ্জ শাখার ২ জন সদস্য মোঃ যাদু মিয়ার মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ২ লাখ টাকা তার স্ত্রী মোছাঃ লুৎফুন্নেছা,মোঃ আঃ মান্নান এর ১ লাখ টাকা তার মাতা মোছাঃ মারুফা খাতুনের নিকট ও জলঢাকা শাখার শাখা সদস্য মোছাঃ গোলেনুর এর ৬০ হাজার টাকা তার ছেলে মোঃ নূর আলমের নিকট ফেরত প্রদান করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের কিশোরগঞ্জ শাখার,শাখা প্রধান মোঃ আরভিল মোল্লা ও জলঢাকা শাখার,শাখা প্রধান মোঃ ছাদেকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা মৃত্যু সদস্যদের নিকট আত্মীয় স্বজন,সুবিধাভোগী সদস্য মোঃ সারোয়ার আলম,মোঃ আঃ লতিফ,মোঃ সাকিরুল ইসলাম,মোঃ লেবু মিয়া,সিতা রানী,কৃঞ্জ কুমাট,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: