নিলফামারী জেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিলফামারী জেলার বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৯ অক্টোবর এ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। নিলফামারী জেলার, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সংগঠন, সংগনের কর্মকর্তা ও সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিলফামারী জেলার সিভিল সার্জন মোঃ হাসিবুর রহমান, জেলা এন.এস.আইয়ের উপ-পরিচালক খালিদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও অবসরপ্রাপ্ত জেলা এ্যাডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসাইন প্রমুখ। সমাবেশপ স্বাগত বক্তব্য দেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। প্রধান অতিথির বক্তব্য পরিচালক আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। সারা দেশের অর্থনীতি উন্নয়নের চালিকাশক্তি বিভিন্ন কলকারখানা,স্থাপনা, বিমান বন্দর,সরকারি,বেসরকারি, বিশ্ববিদ্যালয়,মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম করে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছ। দেশে সংগঠিত নানা অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিপি সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ ডাইরেক্টর মোঃ আব্দুস সামাদ। জেলা সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শতাধিক আনসার ভিডিপি সদস্য অংশ নেয়। সমাবেশে আনসার ভিডিপি সংগঠনের বিভিন্ন কমকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, আমন্ত্রিত অতিথি,ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
