নারী জাগরণে আলোকিত মানুষ অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম

শেয়ার করুন:

এ কে খান :

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে একমত পোষণ করে বাংলাদেশ এগিয়ে চলেছে সামাজিক ভাবে নারীর মর্যাদা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায়। এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই পাশাপাশি আমাদের দেশের নানা সামাজিক প্রতিষ্ঠান, সংঘ, সমিতি ও ব্যক্তি পর্যায়ে সুবিধা বঞ্চিত নারীদের জাগরণ এবং তাদের উন্নয়নে নানামুখী সেবাদান করে চলেছেন। দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে যে সকল সেবাদানকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠান নারীদের উন্নয়ন নিয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রখ্যাত নারী সংগঠক, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের আলোকবর্তিকা, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা  টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম অন্যতম পুরধা ব্যক্তিত্ব। তিনি তাঁর সমস্ত জীবনের ৫০ বছরের অধিক কাল যাবৎ দেশে ও বিদেশের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজের সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে নানা মুখী সেবা মূলক কার্যক্রম পরিচালনায় নিজেকে নিয়োজিত করছেন। এসকল কাজের জন্য  নারীদের ব্যাপক উন্নয়নের ফলে তাদের সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তিনি গ্রাম বাংলার অবহেলিত নারী গোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করাসহ বাল্য ও বহুবিবাহ প্রতিরোধ ও নারীদের সুরক্ষায় বিশেষ কাজ করে যাচ্ছেন। তিনি টিএমএসএস প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে নারীদের আর্থিক, সামাজিক ও মানসিক ভাবে স্বাবলম্বী করে গড়ে উঠতে সাহযোগিতা করছেন। যেটি অনাগত ভবিষ্যতে দেশ ও জাতীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জনকল্যাণে নিয়োজিত থাকা এই মহান ব্যক্তি দেশ ও জাতীর জন্য যেভাবে নিজেকে আত্ন নিয়োগ করেছেন, তা সত্যিকার  অর্থে প্রশংসনীয়। অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম এর জীবন কাল ব্যাপী মানব সেবা তথা দেশের নারী উন্নয়নের জন্য যে ভাবে কাজ করে চলেছেন, তাঁকে নিঃসন্দেহে আলোকিত মানুষ হিসাবে অবহিত করা যায়।টিএমএসএসের আজীবন সদস্য অসিম কুমার ঘোস জানান, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম যে ভাবে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করাসহ নারী উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন, তাঁর এ অবদান আমাদের দেশ ও জাতীর জন্য তিনি চির স্বরণীয় হয়ে থাকবেন।

শেয়ার করুন: