নায়েক থেকে এএসআই পদে পদোন্নতি : আকলিমা আক্তার মিরা ও কনস্টেবল থেকে নায়েক বিল্লাল হোসেন

শেয়ার করুন:

নায়েক থেকে এএসআই পদে পদোন্নতি : আকলিমা আক্তার মিরা ও কনস্টেবল থেকে নায়েক বিল্লাল হোসেন

এ কে খান :

বাংলাদেশ পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের পদোন্নতিকে কেন্দ্র করে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় ১ এপিবিএন সদর দপ্তরে ১১ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে দুই পুলিশ সদস্যকে নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নায়েক পদ থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন আকলিমা আক্তার মিরা। একইসঙ্গে কনস্টেবল পদ থেকে নায়েক পদে পদোন্নতি লাভ করেন বিল্লাল হোসেন। পদোন্নতি প্রাপ্ত এই দুই সদস্যকে আনুষ্ঠানিক ভাবে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ঢাকার উত্তরার এপিবিএন-১ এর সুযোগ্য অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ। তিনি উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান।ব্যাচ পরিয়ে দেওয়ার সময় কর্মকর্তারা পদোন্নতি প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়। বক্তারা তারা বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পদোন্নতি প্রাপ্ত সদস্যদের এই অর্জন তাদের কর্মনিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পদোন্নতি প্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। সূত্র জানায়, নিয়মিত পদোন্নতির মাধ্যমে দক্ষ ও যোগ্য সদস্যদের উৎসাহিত করা হয়, যা বাহিনীর পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। পদোন্নতি প্রাপ্ত সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বাহিনীর মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন: