নাটোর টিএমএসএসের মাসিক কার্য অগ্রগতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:


আঃ খালেক পিভিএম,পাবনা 
উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন,নাটোর জোন কর্তৃক আয়োজিত সকল অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের মাসিক কার্য অগ্রগতি সভা ৫ নভেম্বর নাটোর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি নাটোর জোনের সংস্থার মাসিক কার্য অগ্রগতি নিয়ে আলোচনা করেন।তিনি দ্বিতীয় কোয়াটারের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি মাসিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ জিন্নাতুন ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।দিন ব্যাপী মাসিক অগ্রগতি সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার সভাপতির বক্তব্য দেন।সভায় নাটোর জোনের অধীন ৫টি এরিয়ার,এরিয়া প্রধান যথাক্রমে নাটোর অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান,দিঘাপাতিয়া অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলাম,সিংড়া অঞ্চল প্রধান মোঃ হারুনর রশীদ,গুরুদাসপুর অঞ্চল প্রধান মোঃ বেলাল হোসেন ও আব্দুলপুর অঞ্চল প্রধান মোঃ দুলাল হোসেন সহ নাটোর জোনের ২১ জন শাখা ম্যানেজার ও এইচ আর কর্মকর্তারা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে  ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

শেয়ার করুন: