এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি বৃহস্পতিবার নাটোর জেলার সদর ও বিভিন্ন উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেন। রেঞ্জ কমান্ডার বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছালে মন্ডপ কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগতম জানানো হয়। এ সময় তিনি পূজা মন্ডপে আইন-শৃংখলা রক্ষার নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রমে তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। তিনি আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। পূজা মন্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার ভিডিপি সদস্যদের তিনি নানা মুখি তৎপর ও সতর্ক থাকতে নির্দেশ দেন। এছাড়াও তিনি বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথেও মতবিনিময় করেন ও বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পূজা মন্ডপের নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতি পালনের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তা যথাযথা পালন করার জন্য দায়িত্বরতদের প্রতি আহবান জানান। রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি নাটোর পৌর সভা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ যথাক্রমে বৈকালি সংঘ দূর্গা মন্দির, নাটোর শীমন মহাপ্রভুর মন্দির নীচাবাজার, জয়কালিবাড়ি দূর্গা মন্দির, নাটোর কালী বাড়ি দূর্গা মন্দিরসহ প্রায় শত মন্দির পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পূজা উৎযাপন কমিটির সদস্যরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রেঞ্জ কমান্ডারের সাথে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাটোর জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদ হোসেন, নাটোর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমিনুল হক, উপজেলা প্রশিক্ষক কনক কুমার দত্ত ও প্রশিক্ষিকা প্রমুখ। উল্লেখ্য রাজশাহী রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি পর্যায়ক্রমে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, সহকারি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নানা দিক নির্দেশনা প্রদান করেন ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সেরও খোঁজ খবর নিয়ে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এ বছর নাটোর জেলার সকল উপজেলার পূজা মন্ডপে ৬৭ জন পিসি, ৩৪৮ জন এপিসি, ১১১১ জন পুরুষ আনসার ভিডিপি ও ৬৯৬ জন মহিলা আনসার- ভিডিপি সহ মোট ২২২২ জন আনসার ভিডিপি সদস্য আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পরে তিনি নাটোর জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। পূজা মন্ডপে নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত
ছিলেন।
