আব্দুল খালেক পিভিএম।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত টিএমএসএসের ৬টি শাখার করোনায় ক্ষতিগ্রস্থ সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরন অনুষ্ঠান ২৪ আগস্ট নাটোর ডোমেইনের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও ঋণ বিতরন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া,ডোমেইন কার্যালয়ের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম ও নাটোর জোনাল ম্যানেজার এএসএম আরিফুল বাশার প্রমুখ।প্রধান অতিথি করোনায় ক্ষতি গ্রস্থ টিএমএসএসের সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরন কালে বাল্যবিবাহ,মাদক ও বর্তমান প্রজন্ম যাতে বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে ঋণ গ্রহিতা সদস্য ও তাদের অভিভাবকদের সচেতন থাকতে পরামর্শ দেন।তিনি তাদের সন্তানদের সাথে অধিক সময় দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন এ এলাকার করোনায় ক্ষতি গ্রস্থ সদস্যদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরন করায় টিএমএসএস কর্তৃপক্ষ ও টিএমএসএসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।তিনি আশা করেন টিএমএসএস এ অঞ্চলের আরও অনেক সদস্যদের মধ্যে প্রণোদনা ঋন বিতরন অব্যাহত রাখবে।পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন নাটোর সদর উপজেলার নির্বাহী কমকর্তা মোছাঃ আফরোজা খাতুন,টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া,ডোমেইনের সিনিয়র জোন প্রধান মোঃ জিন্নাতুন ইসলাম ও টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এএসএম আরিফুল বাশার প্রমুখ।আলোচনা শেষে টিএমএসএসের নাটোর অঞ্চলের ৩টি শাখা ও দিঘাপাতিয়া অঞ্চলের ৩টি মোট ৬টি শাখার করোনায় ক্ষতি গ্রস্থ ৯৫ জন সদস্যদের মধ্যে ২৯ লাখ ২৫ হাজার টাকা প্রণোদনা ঋণ বিতরন করা হয়।এ সময় দিঘাপাতিয়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলামসহ ৬টি শাখার,শাখা প্রধান ও নাটোর জোনের আওতাধীন টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য,এলাকাবাসী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
