নওঁগা জেলার টিএমএসএসের আবাদপুকুর শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন

নওঁগা জেলার টিএমএসএসের আবাদপুকুর শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন
শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস কর্তৃক আয়োজিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিভাগের নওগাঁ জোন নিয়ন্ত্রনাধীন আবাদপুকুর শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আবাদপুকুর শাখা কার্যালয়ে ২ নভেম্বর স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন নওঁগা জেলার রাণী নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। আজকের এ কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান বহুবিদ কার্যক্রম পরিচালনা করছে। অন্যদের মধ্যে  উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, মো: আব্দুল হান্নান, অধ্যক্ষ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধা ভোগী মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওগাঁ জোনের জোন প্রধান মো: হানজালাল রহমান।

শেয়ার করুন: