পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২২ মার্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।পবিত্র কোর-আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।কোর-আন তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা পারভীন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ও পরামর্শ মূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,আব্দুল খালেক,ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মনিরা পারভিন,দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রেবা পারভীন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষক রত্না রানী অধিকারী, আকামত আলী ও আফতাব উদ্দিন প্রমুখ।বিদায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বহু দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষিকা মোছাঃ আবেদা সুলতানা ও আরাফাত রহমান মৃদুল।
অনান্য খবর
ঢাকায় বাংলাদেশ আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।
এম এ খালেক খান পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে বিশ্ব পরিবেশ দিবস,পরিবেশ মেলা জাতীয় বৃক্ষ রোপণ…
ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের স্বাক্ষাত
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে নিজ কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত…
দিনাজপুরে আরেকটি লোহার খনির সন্ধান
দিনাজপুরে আরো একটি লোহার খনি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) সম্ভাব্য খনির অবস্থান চিহ্নিত করেছে। দিনাজপুরের…
