বিশেষ প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান খান ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র বিধবাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুবলিয়া পুরাতন পাড়া গ্রামের হযরত আবু বকর রাঃ জামে মসজিদ সংলগ্ন মরহুম এজেম উদ্দিন খানের বাড়িতে ৩০ রবিবার সকালে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া, ফারাতপুর, চরপাড়া, পাটোয়া, শ্রীকোল ও লক্ষিকোল গ্রামের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা জেলা প্রতিনিধি ও টিএমএসএস এর উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসক ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের চুয়াডাঙ্গা জেলার আইন কর্মকর্তা ও ফাউন্ডেশনের অন্যতম পরিচালক কে এম মুনির হোসাইন, ব্রাকের উল্লাপাড়া শাখার হিসাব কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম খান ও পাবনা মডেল কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার খান প্রমুখ। প্রধান অতিথি বলেন এ ফাউন্ডশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করা সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি সমাজপতিদের যার যার অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। কে এম মুনির হোসাইন বলেন, সকলে মিলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেনে আনন্দিত হয়েছি। অন্যদের মধ্যে ফাউন্ডেশন দাতা মোঃ আব্দুস ছামাদ খান, পরিচালক মোঃ মোতালেব খান ডামু, মোঃ রাজন খান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আলতাব হোসেন, ফাউন্ডশনের পরিচালক রাসেল আলী খান ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার একশত পঞ্চম জন দরিদ্র মানুষ ও বিধবাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঃ খালেক খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন আগামী দিনে আমরা সামাজিক বিভিন্ন ভালো কর্মসূচী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। ইচ্ছা করলে সমাজের যে কোন দানশীল ও সহৃদয়বান ব্যক্তিগন আমাদের সামাজিক এ সকল কাজের সাথে শরীক হতে পারবেন। তিনি আরোও বলেন এ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক, ফাউন্ডেশনের অপর উপদেষ্টা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আঃ লতিফ, উপদেষ্টা পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ লিটন আনাম লিটু, মোঃ ওমর ফারুক মালোয়েশিয়া প্রবাসী, মোঃ মানিকুজ্জামান, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ আরও সমাজের পরিচিত ব্যক্তিরা এ প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদে রয়েছেন। তাঁদের দিক নির্দেশনা ও আর্থিক সহায়তায় ফাউন্ডেশনের সামাজিক এ সকল ভালো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতে এলাকায় স্থানীয় কৃষকদের উন্নয়নে সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষার মানোন্নয়নে সহায়তা প্রদান ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করার পদক্ষেপ নেওয়া হবে। এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার কৃষক, এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি আমাদের কার্যক্রমে যারা লাইক,শেয়ার ও উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
