দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা।। 

পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ২২ ফেব্রুয়ারী বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি বলেন শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন,তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন।তিনি আরো বলেন,আজকে যারা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো,তোমরা সবাই বিজয়ী হবেনা,যারা বিজিত হবে তারা দুঃখ না পেয়ে সবাই কে সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে।তিনি বলেন খেলা ধুলা করলে মনের পরিতৃপ্তির পাশাপাশি সুস্থ সবল থাকা সম্ভব।তিনি বলেন যারা বিজয়ী হবে তারা আগামীতে আরো ভালো করার চেষ্টা করবে,আর যারা বিজিত হবে তারা বিজয়ী হরার চেষ্টা করবে।প্রতিযোগিতার চারটি গ্রুপে ১৬টি খেলায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।২০২৩ সালের এসএসসি পরীক্ষাথীদের আলাদা খেলার সুযোগ ছিল।সকল শিক্ষকগন পরস্পর সহযোগিতার মাধ্যমে সারাদিন ব্যাপী খেলা ধুলা পরিচালনা করেন।ধারা বর্ননা করেন সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম ও মোঃ শাহীন আলম।উদ্বোধনী অনুষ্ঠানে মশাল জ্বালিয়ে খেলার মাঠ প্রদক্ষিণ করে দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ আকলিমা খাতুন।তাকে সহায়তা করেন ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোঃ রেজাউল করিম ও মোঃ ইমরান আলী সরকার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন।এ সময় অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,মোঃ ইমরান আলী সরকার,আব্দুল খালেক খান,ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা  শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।ক্রীড়া পরিচালনার সহযোগিতা করেন কারিগরি শাখার শিক্ষক সাব্বির আহম্মেদ, আকামত আলী,অজীত কুমার,আফতাব উদ্দিন,বিকাশ কুমার ও মোঃ আরাফাত হোসেন মৃদুল প্রমুখ।ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।উল্লেখ্য আগামী ২৩ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আঃ খালেক পিভিএম  

শেয়ার করুন: