দিনাজপুর ডোমেইনে টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের সার্বিক সহযোগিতায় ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে উত্তর জনপদের টিএমএসএসের অপারেশান-৯ দিনাজপুর ডোমেইনের আওতাধীন নীলফামারী জেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে  আর্জেন্ট রিলিফ নর্দান পার্ট অফ বাংলাদেশ প্রজেক্ট এর মাধ্যমে শীতবস্ত্র হুডি সেট বিতরন করা হয়েছে। সৈয়দপুর জোনের নিলফামারী এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মঙ্গলবার এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন টিএমএসএসের অপারেশান-৯ দিনাজপুর ডোমেইনের, ডোমেইন প্রধান উপ-পরিচালক মোঃ ওসমান গনি। অনুষ্ঠানে টিএমএসএসের প্রধান কার্যালয়ের কার্যক্রম-২ ডোমেইনের সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মোঃ রফিকুল ইসলাম শীত বস্ত্র বিতরণে অংশ নেয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দপুর জোনের সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম ও দিনাজপুর জোনের সহকারী পরিচালক মোঃ রুহুল আমীন, রিজিয়ন প্রধান মোঃ আবু সাইদ, মোঃ রেজওয়ান আলী, মোঃ মোস্তাফিজার রহমান নীলফামারী রিজিয়ন,সহ সংশ্লিষ্ট শাখার, শাখা প্রধান গন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানে সকল স্টাফদের সহযোগিতায়  দিনাজপুর জেলার ফুল বাড়ি শাখা, ফুল বাড়ি ইসলামী শাখা, আমবাড়ী শাখা, চিড়ির বন্দর শাখা সহ নীলফামারী জেলার নীলফামারী শাখা, নীলফামারী ইসলামি শাখা, ও গাছবাড়ী শাখার সকল স্টাফদের সার্বিক সহযোগিতায় এ সকল এলাকার দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার ১ হাজার ৫ শত জন দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদর কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ,বহু গণ্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, সুবিধা ভোগী মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: