
পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। রবিবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জহুরুল ইসলাম (১৭) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক পরিবারের বরাত দিয়ে জানান, নিহত জহুরুল ইসলাম অন্যের বাড়িতে দিনমজুরী করতো। রবিবার স্থানীয় একটি বাড়িতে কাজ শেষে দুপুরের খাবার খেয়ে বের হয় সে। রবিবার বেলা চারটার দিকে কৃষ্ণপুর গ্রামের ফাঁকা মাঠে একটি গমের ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্ইাকুলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
