দিঘাপাতিয়ায় টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:


আঃ খালেক পিভিএম,পাবনা।। 
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত দিঘাপাতিয়া অঞ্চল কর্তৃক আয়োজিত,দিঘাপাতিয়া অঞ্চলের সকল মাঠ কর্মীদের কর্মশালা ১৩ ডিসেম্বর টিএমএসএসের নাটোর ডোমেইন অফিসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর পর্যালোচনা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের দিঘাপাতিয়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের  সিনিয়র জোনাল প্রধান মোঃ আব্দুর রাজ্জাক ও নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি দিঘাপাতিয়া  অঞ্চলের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি তৃতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি সিনিয়র জোনাল প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী মাঠ কর্মী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের দিঘাপাতিয়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলাম।কর্মশালায় অন্যদের মধ্যে নাটোর ডোমেইন অফিসের এইচ আর অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ অঞ্চলের চারটি শাখার ২২ জন ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন: