তহমিনা হায়দারের সাথে কুশল বিনিময়ে ড. হোসনে আরা বেগম
এ কে খান :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বগুড়ার কৃতিসন্তান ও উত্তরাঞ্চলের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম হায়দার আলী’র সহধর্মিণী এবং বগিড়ার ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তহমিনা হায়দার’র সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, প্রখ্যাত উন্নয়নকর্মী ও শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। গতকাল এক সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় মরহুম হায়দার আলীর শিক্ষা ও রাজনীতিতে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের শিক্ষাবিস্তার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনুকরণীয়। সাক্ষাতে তহমিনা হায়দার তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অন্য দিকে অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বেসরকারি উদ্যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক হিসেবে নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন।সাক্ষাৎ শেষে উভয়ে দেশের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সংশ্লিষ্টরা এ ধরনের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও তাহমিনা হায়দারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তহমিনা হায়দারের সাথে কুশল বিনিময়ে ড. হোসনে আরা বেগম
